ছবিঃ সিএনআই
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আইএফডিসি কর্তৃক ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ)—এর উদ্যোগে হাইব্রিড জাতের সিডর ও হ্যাপি গ্রিন শসার প্রদর্শনী, শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেরানীবাট (হোগলার মাঠ) এলাকায় ইউএসএআইডি-এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, আইএফডিসির ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর মাহমুদা খানম, উপসহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ৪০ জন কৃষক ও কৃষাণী নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

মন্তব্য (০)