• সমগ্র বাংলা

২য় শ্রেণির পদমর্যাদার দাবীতে লালমনিরহাটে শিক্ষকদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করে ২য় শ্রেণির পদমর্যাদার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষকবৃন্দের আয়োজনে এ মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এখন ৩য় শ্রেণি পদমর্যাদা সম্পন্ন। ১৩তম গ্রেডে রয়েছি।তাই বর্তমান অন্তবর্তী সরকারের কাছে আমাদের দাবী চাকুরীতে বৈষম্য দুর করে ১৩তম গ্রেড পরিবর্তন করে ১০ম গ্রেড প্রদান করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শরিফুল ইসলাম সোহেল,আবু আলম, হাসিনা বেগম,আখেরুজ্জমান প্রমুখ। মানববন্ধন শেষে দাবী বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত শিক্ষকগন।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo