• সমগ্র বাংলা

তেঁতুলিয়া সীমান্ত থেকে ৩ রোহিঙ্গা তরুণী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১৮) সদস্যরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।আটককৃত ব্যক্তিরা হলেন, কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবিরের বাসিন্দা আবুল ফয়েজের মেয়ে মাইজুমা (১৭), শফির মেয়ে শারমিন আক্তার (১৭) ও আবুল কালামের মেয়ে নুরছাফা (১৮)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়-১৮ ব্যাটালিয়ন এর অধীনস্থ শারিয়ালজোত বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত মেইন পিলার ৪২১ এর অভ্যন্তরে সকাল ৭টার সময় স্থানীয়দের নিয়ে দর্জিপাড়া গ্রামের দর্জিপাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় উঁখিয়ার বাসিন্দা মানব পাচারকারী ইসমাইল হোসেন। এসময় ঘটনাস্থল থেকে ওই তিন রোহিঙ্গা তরুণীকে আটক করে বিজিবি। পরে তাদের জীজ্ঞাসাবাদে পরিচয় নিশ্চিত হওয়া যায়। তারা রোহিঙ্গা নাগরিক এবং সবাই কক্সবাজারের সরনার্থী শিবিরের বাসিন্দা। ওই তিন রোহিঙ্গা তরুণী প্রতারনার খপ্পরে পরে তেঁতুলিয়ায় চলে আসে। ভারতে পাঁচারের উদ্দেশ্যে পাচারকারী ইসমাইল তাদের সোমবার (২৩ সেপ্টেম্বর) পঞ্চগড়ের নিয়ে আসেন। বর্তমানে রোহিঙ্গা নাগরিক ওই তিন তরুণী তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে বিজিবির মাধ্যমে হেফাযতে রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, বিজিবি ওই তিন রোহিঙ্গা তরুণীকে আটক করে সদর ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। এর পর আমরা বিষয়টি জেনে ওই তরুণীদের সাথে কথা বলেছি। তাদের পরিবার সম্পর্কে নিশ্চিত হয়েছে। একই সাথে আমরা কক্সবাজারের সরনার্থী শিবিরেও যোগাযোগ করেছি। তারা সেখানকার বাসিন্দা বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা এখন পর্যন্ত যতটুকু নিশ্চিত হয়েছি, তারা প্রতারণার শিকার হয়েছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

  • company_logo