• লিড নিউজ
  • সমগ্র বাংলা

উলিপুরে মায়ের সাথে গরু আনতে গিয়ে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মায়ের সাথে গরু আনতে গিয়ে বজ্রপাতে কাজলি আক্তার(১০) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া উত্তর পাড়া গ্রামে।

নিহত কিশোরী কাজলি আক্তার ওই গ্রামের প্রতিবন্ধী আব্দুল কাদের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি আবু বক্কর সিদ্দিক।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বৃষ্টি শুরু হলে মা নুরিমা বেগমের সাথে জমিতে বাঁধা গরু আনতে যান কিশোরী কাজলি। মা আগে গরু নিয়ে বাড়িতে ফিরলেও পিছনে পড়ে যায় কাজলি। এসময় হঠাৎ বজ্রপাতে কাজলি ও তার হাতে থাকা গরুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo