প্রতীকী ছবি
চট্টগ্রাম প্রতিনিধিঃ ইসলাম ধর্ম অবমাননা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে কটুক্তির অভিযোগে মোকতার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি করেন ফটিকছড়ি উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. সাইফুদ্দিন। মোকতার হোসেন (৫২), ফটিকছড়ি থানার পশ্চিম নানুপুর জিএম চৌধুরী বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন আহামদ খাঁন রনি বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট মো.হাসান (MD Hassan) ফেইসবুক আইডিতে ৭ মিনিট ৩৭ সেকেন্ড বক্তব্য প্রদান করেন। যাতে ইসলাম ধর্মের সম্মানহানি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

মন্তব্য (০)