• সমগ্র বাংলা

তিস্তায় ভেসে এলো অজ্ঞাত নারীর হাত বাঁধা মরদেহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ তিস্তা নদী থেকে হাত বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ  এলাকার চর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্রোতে ভেসে এসে তিস্তা নদীর বাম তীর উপজেলার মহিষখোঁচা  ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার তিস্তা মাঝের চরে ওই মরদেহ আটকে যায়। স্থানীয়রা দেখে খবর দিলে  পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের হাত পিছনে বাধা ছিল এবং মুখমন্ডল ছিলো ঝলসে যাওয়া।  দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ। তবে স্থানীয়দের ধারণা মরদেহ উজান থেকে ভেসে এসেছে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, স্থানীয়রা কেউ পরিচয় শনাক্ত করতে পারছে না। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

  • company_logo