• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ  শিক্ষার্থী নিহত

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

রবিবার ( ২২ শে সেপ্টেম্বর)  সকাল দশটার দিকে  ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা নড়াইল সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহতরা  নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের পুত্র তিতাস শেখ (১৮) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের সাকু মোল্লার পুত্র উৎস মোল্লা (১৮)।

পুলিশ ও  স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাতে কালিয়া উপজেলার কয়েকজন কলেজ শিক্ষার্থী মিলে  কুয়াকাটা ভ্রমণের উদ্যেশ্যে রওনা হন। সেখান থেকে রবিবার সকালে তারা মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা  দিয়ে পথিমধ্যে ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীসহ  রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী নিহত এবং  আরেকজনকে ভাঙ্গা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খাইরুল আনাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। নিহত দুইজনই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তারা কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয়।  একজন ঘটনাস্থলে ও আরেকজন হাসপাতালে আনার পর মারা যায়। মহাসড়কে অনেক বড় বড় গর্ত রয়েছে।ধারণা করা হচ্ছে, গর্তে পড়ে  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে  পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে তারা।  লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo