• সমগ্র বাংলা

চাটমোহরে ছাত্রদল নেতা আরিফের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

পরে স্টার মোড় এলাকায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সেখানে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক, মুলগ্রাম ইউনিয়ন ছাত্রেদলের সভাপতি রনি হোসেন, ফৈলজানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক আলামিন হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, যে মামলায় আরিফকে আসামি করা হয়েছে সে ঘটনার সাথে তিনি জড়িত নন। ঘটনার দিন আরিফ চাটমোহরে ছিলেন না, তিনি ঢাকায় অবস্থান করছিলেন। অথচ সেই মামলায় তাকে আসামী করা হয়েছে, যা উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমুলক। তাই অনতিবিলম্বে আরিফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা। সেইসঙ্গে দলের ভেতরে কোন্দল তৈরি করার চেষ্টা করা হলে ছাত্রদল যেকোনো মূল্যে সেটি প্রতিহত করবে বলে জানান নেতাকর্মীরা।

উল্লেখ্য, পূর্ববিরোধের জেরে গত ১৩ সেপ্টেম্বর রাত দশটার দিকে চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন (৩৫) কে রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মুলগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নাম্বার ওয়ার্ড সদস্য ও খতবাড়ি গ্রামের গোলাপ হোসেনের ছেলে আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন এই হামলা চালায়।

পরদিন ১৪ সেপ্টেম্বর এ ঘটনায় আহত ফারুকের বড় ভাই মাসুদ রানা বাদি হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ ৮-১০ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে। সেই মামলায় ৩ নাম্বার আসামী হলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo