• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বগুড়ায় আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে এক নারীর মৃত্যু

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি পুলিশ লাইন্স বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম ওয়াহেদা বেগম। তিনি ওই এলাকার মৃত সাহেব আলীর স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম। 

পুলিশের এই কর্মকর্তা জানান, আকস্মিক ঝড় উঠে আসার সময় বাড়ির ভেতরে খড়ি কুড়াচ্ছিলেন ওয়াহেদা বেগম। এসময় প্রচণ্ড বাতাসে ইউক্যালিপটাস গাছের একটি ডাল তার মাথার উপরে এসে পড়ে৷ এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo