• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামে বন্ধুদের সঙ্গে ধরলা নদীতে গোসল করতে গিয়ে আপন মিয়া(১৫) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ আপন মোগলবাসা ইউনিয়নের বানিয়া পাড়া এলাকার জাহিদুর ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বুধবার বিকালে উপজেলার মোগলবাসা ইউনিয়নের মোগলবাসা বাজারের পাশে নদীতে এ ঘটনা ঘটে। আপন ও তার কয়েকজন বন্ধু মিলে ধরলা নদীতে গোসল করতে নামে। নদী সাঁতারে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় পানিতে তলিয়ে যায় আপন।

বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্বজনদের জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

ফায়ার সার্ভিসের টিম লিডার কবির হোসেন জানান, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

  • company_logo