• সমগ্র বাংলা

পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে পঞ্চগড়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। একই সাথে ৮ দফা বাস্তবায়নের দাবী তুলেন তারা। 

বুধবার (১৮সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পঞ্চগড়ে সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে শহরের শেরে বাংলা পার্ক সংলঘ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। 

এর আগে সকালে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হতে থাকেন সহস্রাধীক সনাতন ধর্মালম্বীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। 

এসময় সারাদেশে সংখ্যালঘু নির্যাতন, তাদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠনকরে দোষীদের দ্রুত বিচার, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপুরন প্রদান ও পুনর্বাসন, সংখখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, শারদীয় দুর্গাপূজায় ৫দিন ছুটি সহ ৮ দফা দাবী দ্রুত বাস্তবায়নের দাবী জানান বক্তারা। 

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক অন্তু রায়, গকুল বর্মন, জয়তী বিশ্বাস, পঞ্চগড় জেলার সমন্বয়ক দিপু রায়, সাধব দত্ত। 

মন্তব্য (০)





image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

  • company_logo