• লিড নিউজ
  • সমগ্র বাংলা

শয়ন ঘর থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিজ শয়ন ঘর থেকে ফাইরুজ আনিকা ওয়াশিমা প্রিনন (৩৩) নামের এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের প্রামানিক পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, ফাইরুজ আনিকা ওয়াশিমা প্রিনন নামে ওই নারী চিকিৎসক সাবেক বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রামাণিক পাড়া এলাকার আব্দুল আজিজের মেয়ে। ঘটনার পর তেকে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বোদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দায়িত্বে থাকলেও 

প্রেষণে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এদিকে মঙ্গলবার সকালে নিজবাড়ির শয়ন ঘরে সবার অজান্তে গলায় ফ্যানের সাথে ওরনা দিয়ে ফাঁস দেন আনিকা। তবে বেলা বাড়ার পরেও আনিকা ঘর থেকে বাহির না হওয়ায়, পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে ঘরের দরজা ভেঙ্গে তাকে গলায় ওরনা পেচানো কিছু অংশ সহ মেঝেতে পড়ে থাকাতে দেখে। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতাহাল করা হয়েছে। তবে ঘটনার পর পরেই আমাদের পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সাথে ওরনার ছিড়ে যাওয়া কিছু অংশ পেয়েছি। প্রাথমিক সুরতাহালে আত্বহত্যার বিষয়টি জানা গেছে।একই সাথে থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। 

মন্তব্য (০)





image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

  • company_logo