• সমগ্র বাংলা

দিনাজপুরে সরকারি দুই স্কুলের প্রধান শিক্ষিকাকে অপসারনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের জিলা স্কুল এবং সরকারি বালিকা বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষিকাকে অপসারণর দাবিতে সড়ক অবরোধসহ আলাদাভাবে বিক্ষোভ করেছে দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।  আজ মঙ্গলবার দুপুরের দিকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ পথে অবস্হান নেয় শিক্ষার্থীরা।

আবরার ফাহাদ হত্যা মামলার আসামি মুজতবা রাফিদের মা লায়লা হাসিনা বানুকে দিনাজপুরের সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদ থেকে অপসারনের দাবিতে দুপুরে স্কুলের সামনে গনেশতরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রীরা। এসময় দাবির পক্ষে লিখা ব্যানার পোষ্টার প্রদর্শন করে তারা। পরে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ পথে অবস্হান কর্মসূচি পালন করেছে তারা।

এদিকে দিনাজপুরের জিলা স্কুলে ১১ বছর ধরে প্রধান শিক্ষিকার পদে থাকা আখতারা পারভীনকে প্রত্যাহারের দাবিতে পৃথক ভাবে স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্কুলের ছাত্ররা। বিদায়ী সরকারের আমল থেকে প্রভাব এবং ক্ষমতার দাপটে দীর্ঘ সময় ধরে তিনি প্রধান শিক্ষকের পদ আকড়ে রয়েছেন বলে অভিযোগ ক্ষুব্ধ ছাত্রদের। তাকে অপসারনের দাবিতে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ পথে অবস্হান নিয়ে দাবির পক্ষে নানান শ্লোগান দেয় তারা।

অন্যদিকে প্রধান সড়কে দুইটি সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কর্মসূচির কারনে ভোগান্তিতে পড়তে হয়েছে যানবাহন চালক পথচারিদের। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

  • company_logo