কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বরমান হোসেনের সঞ্চালনায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিভিল সার্জন মনজুর এ মুর্শেদ, জেলা পরিষদ সচিব ফিরুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে উন্নয়ন তরান্বিত করতে নির্দেশনা দেন। নদীভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া সহ সড়ক ও জনপথকে বৃষ্টি ও বন্যায় নষ্ট হয়ে যাওয়া রাস্তা সংস্কার করতে নির্দেশনা দেন। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

মন্তব্য (০)