• সমগ্র বাংলা

ডিঙি নৌকায় চরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে যুবক নিখোঁজ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। পরে একজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে শাহা আলম (১৮) নামের এক যুবক।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের শাখা হলহলিয়া নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ শাহা আলম গাজীপুরের সখিপুর এলাকার রহমত আলীর ছেলে। শাহা আলম ও তার মামাতো ভাই সজিবসহ নানা বাড়ি রৌমারীর খনার চর পশ্চিম পাড়ায় বেড়াতে আসে।

স্থানীয়রা জানান, নিখোঁজ শাহা আলম ও তার মামাতো ভাই খনার চর থেকে একটি ডিঙি নৌকায় করে চরে বেড়াতে যায়। পরে ফেরার পথে হলহলিয়া নদীতে নৌকাটি ডুবে যায়। পরে সজিবকে জীবিত উদ্ধার করা গেলেও শাহা আলমকে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে রৌমারী ও জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ চালাচ্ছেন।

রৌমারী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করছি।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হলহলিয়া নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে একজন।

মন্তব্য (০)





image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

  • company_logo