ছবিঃ সংগৃহীত
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে ১ কিশোর নিহতের খবর পাওয়া গেছে। এ সময় গুলিতে আরও ২জন আহত হয়েছেন। ৯ সেপ্টেম্বর সোমবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জয়ন্ত কুমার সিংহ (জাম্বু) (১৫)। আহতেরা হলেন জয়ন্তের বাবা মহাদেব সিংহ ও দরবারু। জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের মহাদেব সিংহ, দরবারু ও জাম্বুসহ ১০ থেকে ১২ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।
তারা বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তের ৩৯৩ মেইন পিলার এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফের জোয়ানরা তাদের লক্ষ্য গুলি করে। গুলিতে ঘটনাস্থলেই জাম্বু মারা যায়। পরে গুলিবিদ্ধ দবরারু ও মহাদেবকে স্থানীয়রা উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে গেছে। ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী বিএসএফের গুলিতে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ জানান, তিনি বিএসএফের গুলিতে হতাহতের বিষয়টি জেনেছেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

মন্তব্য (০)