• সমগ্র বাংলা

চোর সন্দেহে গাছের সাথে বেঁধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১২টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাগডাঙ্গা ফকিরটারি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তির নাম আবদুল জলিল (৭৫) পৌরসভার বল্লভপুর ভাসানীর বাজারের পাশের হুজুর আলী মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানান, আবদুল জলিল একসময় নামকরা পেশাদার চোর ছিলেন। আগে চুরি করলেও বর্তমানে বয়স বেড়ে যাওয়ায় চুরি ছেড়ে দিয়ে কবিরাজি করতেন। শনিবার রাতে ফকিরটারি এলাকায় কবিরাজি করতে গেলে ফাঁকা জায়গায় পেয়ে গাছের সাথে বেঁধে বেধরক মারধর শুরু করে কয়েকজন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে খুঁচিয়ে হত্যা করা হয়। পরে সংশ্লিষ্ট ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম ইসরাইল পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিতে বলে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।    

পুলিশ জানায়, তারা যাওয়ার আগে মারধর করা হয় জলিলকে। মারধরে সে মারা যায়। নাগেশ্বরী থানার ওসি রূপকুমার সরকার বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

image

পাবনায় স্কুলে হামলা ভাংচুরের ঘটনায় বিএনপির একাংশের নেতাদে...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্...

image

দিনাজপুরে আন্তঃজেলা চক্রের ৪ ডাকাত গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি : ডাকাতির কাজে ব্যবহৃত আধুনিক প...

image

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কর্মসংস্থ...

  • company_logo