• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উ‌ল্টে হেলপার নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়‌কে পা‌শে প‌রে ট্রাক উ‌ল্টে ট্রাকের হেলপার নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে ট্রাক চালক।

নিহত ট্রা‌কের হেলপার সাইফুল ইসলাম (১৯) মা‌নিকগ‌ঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চর এলাকার আ: বাতেনের ছেলে এবং আহত ট্রাক চালক নাঈম (২৫) সাভা‌রের আশুলিয়া মির্জাপুর নগরের পুরগাও নতুন পাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে। 

শনিবার (৭ সে‌প্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম চরতিল্লী মতির মোড়ে নির্মানাধীন ব্রীজ সংলগ্ন সংযোগ রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, শনিবার রাতে ভূট্টা ভর্তি করে ট্রাকটি সাটুরিয়ার শিমুলিয়া থে‌কে গাজীপুরে যাওয়ার প‌থে তিল্লী মতির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক‌টি সড়‌কের পা‌শে উ‌ল্টে যায়। পরে স্থানীয় লোকজন গাড়ির ড্রাইভার ও হেলপার কে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক হেলপার সাইফুল ইসলামকে মৃত ঘোষনা করে। আর আহত ড্রাইভার নাঈম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

সাটুরিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) মানবেন্দ্র বালো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক ও মালামাল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

image

পাবনায় স্কুলে হামলা ভাংচুরের ঘটনায় বিএনপির একাংশের নেতাদে...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্...

image

দিনাজপুরে আন্তঃজেলা চক্রের ৪ ডাকাত গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি : ডাকাতির কাজে ব্যবহৃত আধুনিক প...

image

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কর্মসংস্থ...

  • company_logo