• সমগ্র বাংলা

নওগাঁয় যৌতুকের বলী গৃহবধূর মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় যৌতুকের দাবীতে স্বামীর দেয়া আগুনে দগ্ধ হওয়ার ৮দিন পর চিকিৎসাধীন অবস্থায় ফজিলাতুন নেছা নামে এক গৃহবধূর মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে ছাত্র সমাজ ও এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। 

এসময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এলাকাবাসী ও নিহতের স্বজনরা মানববন্ধনে অংশ নেয়। ফজিলাতুন নেছা নওগাঁ সরকারি মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্য ছিলেন। মানববন্ধনে বিএনসিসি'র সদস্যরাও অংশ নেয়।উল্লেখ্যে: গত ৪ বছর আগে নওগাঁ সদর উপজেলার ভবানিপুর গ্রামের তারেক রহমানের ছেলে গোলাম রাব্বানীর সাথে বিয়ে হয় ফজিলাতুন নেছার। সেসময় বিভিন্ন উপহার সামগ্রি দেয়া হয়। কিন্তু তারপরও যৌতুকের জন্য নির্যাতন করা হতো।

গত ২৭ আগস্ট যৌতুকের জন্য ঘরে আটক রেখে ফজিলাতুন নেছার শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় তার স্বামী গোলাম রাব্বানী। তাকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৮দিন পর মারা যান। ঘটনায় গৃহবধুর বাবা ফজলুর হোসেন বাদী হয়ে গোলাম রাব্বানীসহ তার পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলার পর স্বামী গোলাম রাব্বানীকে গ্রেফতার করা হলেও শশুর,  শাশুড়ি ও দেবরকে আটক করা হয়নি। দ্রুত আসামীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

  • company_logo