ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম কালুরঘাট সেতুর রেলিং ভেঙ্গে জিপ নদীতে পড়ে যায়। শনিবার (৭ সেপ্টেম্বর রাত ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বোয়ালখালী থেকে যাত্রী নিয়ে শহরমুখী ছেড়ে যাওয়া জিপ কালুরঘাট ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙ্গে কর্ণফুলী নদীতে পড়ে যায়। ২ জনকে উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট তল্লাশী চালায়। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, ঘটনাটি আমরা শুনেছি, স্হানীয়রা ২ জনকে উদ্ধার করেছে। গাড়িটি পানির স্রোতে দূরে ভেসে গেছে, এটি উদ্ধারের চেষ্টা চলছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

মন্তব্য (০)