• সমগ্র বাংলা

হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন সভাপতি মোস্তফা সম্পাদক রহিম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাংবাদিকদের অন্যতম সংগঠন হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।কলকাতা টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মোস্তফা কে সভাপতি এবং আনন্দ টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি এম এ রহিমকে সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় এর প্রতিনিধি আসাদ হোসেন রিফাত সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

৬ সেপ্টেম্বর রাতে হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাব হলরুমে ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে পাঁচ সদস্যের আহবায়ক কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।ক্লাবের সিনিয়র সদস্য এ এল কে খান জিবু, মোঃ নজরুল ইসলাম, ও মোঃ লুৎফর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ মিজানুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আসাদ হোসেন রিফাতকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

এবং ৫জনকে কার্যকারী সদস্য মনোনীত করা হয়েছে।পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে মোঃ মাসুদ রানা কোষাধ্যক্ষ, জাহিদুল ইসলাম জাহিদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ ফরহাদ হোসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, সিরাজুল ইসলাম দপ্তর সম্পাদক এবং হযরত আলী সাহিত্য সম্পাদক হিসেবে মনোনীত হন।রিপোর্টার্স ক্লাব এর পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা আগামী তিন বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবেন।

মন্তব্য (০)





image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

image

পাবনায় স্কুলে হামলা ভাংচুরের ঘটনায় বিএনপির একাংশের নেতাদে...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্...

image

দিনাজপুরে আন্তঃজেলা চক্রের ৪ ডাকাত গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি : ডাকাতির কাজে ব্যবহৃত আধুনিক প...

image

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কর্মসংস্থ...

  • company_logo