ছবিঃ সংগৃহীত
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া গ্রামে বসতঘর থেকে মা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মাহমুদা ও তার ছেলে সাদ এবং মাহমুদার ফুপাতো ভাইয়ের মেয়ে তিশা। মাহমুদা সন্তান সম্ভবা ছিলেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, ঘর থেকে তাদের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর ঘটনাটি গতরাতে কোন এক সময় ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। হোমনা থানার ওসি জয়নাল আবেদিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যে ঘর থেকে মরদহ উদ্ধার করা হয়েছে সেটির সামনের দরজা বন্ধ থাকলেও পেছনের দরজা খোলা ছিল। তদন্ত সাপেক্ষে বলা যাবে মৃত্যুর কারণ কী।
পুলিশ জানায়, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী নিহত তিশা তার ফুপু মাহমুদার বাড়িতে মাঝে মধ্যে গিয়ে থাকত।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দু...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের দক্ষিণ সস্তাপুর এলাকার শ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

মন্তব্য (০)