• লিড নিউজ
  • সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১৫

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা আ‌রিচা মহাসড়‌কের মানিকগঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার নয়া‌ডি‌ঙ্গি এলাকায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিক শেখ (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছে আ‌রও অন্তত ১৫ জন।সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা আরিচা মহাসড়কের নয়া‌ডি‌ঙ্গি তারাসীমা অ্যাপারেলস লিমিটেড পোষাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাক শ্রমিক রফিক শেখ সা‌নিকগঞ্জ জেলার সদর উপজেলার রৌহাদহ এলাকার শেখ ক্ষুদি মিয়ার পুত্র।গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ্র দাস বলেন, সোমবার সকালে নয়াভিঙ্গি তারাসিমা গার্মেন্টস এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহন বাসের সাথে আরিচা গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের উপরে থাকা রফিক শেখ নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

image

বাকৃবির এসভিএসএএইচ’র নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্ক...

image

পাবনায় গ্রামীণ ব্যাংক শাখায় জয়বাংলা শ্লোগান দিয়ে আগুন

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্য...

image

টেকনাফে সেনা সদস্য হত্যা মামলার আসামি রোহিঙ্গা বক্কইন্যা ...

৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদ...

  • company_logo