প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধি: মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর মিলঘর এলাকায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। মঙ্গলবার ( ২ জুলাই) বিকেলে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের রমজান মিয়ার পুত্র হুসাইন মিয়া (২২) ও একই উপজেলার ধলার চর গ্রামের নুরুল ইসলামের পুত্র মো. রাজু শেখ (২২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, আলফাডাঙ্গা থেকে ফরিদপুর গামী লোকাল বাস (মালঞ্চ পরিবহন) ওই স্থানে পেছন থেকে মোটর সাইকেল আরোহীদের ধাক্ক দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের পরিচয় সনাক্তের পর লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

মন্তব্য (০)