ফাইল ছবি
পঞ্চগড় প্রতিনিধি: দেবীগঞ্জে ছাগল চড়াতে গিয়ে নদীর পানিতে পড়ে ফজল হোসেন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২ জুলাই দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায় , বৃদ্ধ ফজল হোসেন একই ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত ওনমামুনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃদ্ধ ফজল দীর্ঘদিন যাবৎ অসুস্থ্যতায় ভুগছিলেন। মঙ্গলবার বাড়ি থেকে নিজের ছাগল নিয়ে চর তিস্তাপাড়া গ্রামে বুড়িতিস্তা নদীর পাশ দিয়ে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়ার সময় তিনি মাথা ঘুরে নদীর কিনারায় পড়ে গেলে নদীর পানিতে পড়ে যায়। স্থানীয়রা বেশ কিছু সময় পর দেখতে পেয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
চিলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

মন্তব্য (০)