প্রতীকী ছবি
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে ওমর ফারুক (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মধ্যে ওমর ফারুক ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, গত বুধবার (২৬ জুন) রাতে উপজেলার কালিরক্যাশ চর থেকে নিখোঁজ হন তারা। পরে অনেক খোঁজখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। একপর্যায় শুক্রবার সকালে যমুনা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, যমুনা নদীতে ভাসমান অবস্থায় দুইজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

মন্তব্য (০)