• সমগ্র বাংলা

নওগাঁয় তিনদিন ব্যাপী আম মেলা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় তিনদিন ব্যাপী আম মেলা শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন হয়। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: গোলাম মওলা।

পরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এ.কে.এম মনজুরে মাওলা, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও আম চাষী সোহেল রানা বক্তব্য রাখেন। আলোচনা সভায় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী মেলায় ২০ টি স্টল অংশ নিয়েছে। মেলায় আম্রপালি, ল্যাংড়া, নাকফজলি, মিয়াজাকি, কিউজাই, ব্যানানা ম্যাংগো, চৌষা, থ্রি টেস্ট, আশি^না, মল্লিকা ও গৌড়মতিসহ প্রায় ১৪০ জাতের আম প্রদর্শিত হয়েছে।

মেলার মাঝখানে ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধ বিহারের আদলে বিভিন্ন আম দিয়ে সাজিয়ে প্রদর্শন করা হয়েছে। এছাড়া নারী উদ্যোক্তারা আম থেকে বিভিন্ন জ্যাম ও জেলি তৈরি করেও প্রদর্শণ করেছেন। হস্তশিল্পও পিঠা-পুলির স্টলও রয়েছে।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন- উত্তম কৃষি পরিচর্চার মাধ্যমে নিরাপদ আম উৎপাদন করা হবে। পাশাপাশি আগামীতে রপ্তানির মাধ্যম কিভাবে বিদেশের বাজার দখল করা যায় সেই উদ্যেশকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় ১৪০ জাতের দেশি-বিদেশী আমের প্রদর্শনী দেয়া হয়েছে। কৃষক এই জাতগুলো দেখে উদ্বৃদ্ধ হবে। যা তিনি কৃষকরা পছন্দমতো এই জাতগুলো চাষ করে সহজেই লাভবান হতে পারে। আম উৎপাদনে বিভিন্ন কলাকৌশল-আধুনিক প্রযুক্তি এবং আম সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...

image

তিস্তায় কমছে পানি, বাড়ছে ভাঙন: ঝুঁকিতে দ্বিতীয় সেতু, রক্ষ...

রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...

image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

  • company_logo