• সমগ্র বাংলা

লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে যাত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট রেলওয়ে বিভাগের গত ৩মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আজ মঙ্গলবার বিকালে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে নেসকো,লালমনিরহাট। ফলে সন্ধার দিকে রেলওয়ে স্টেশনে অপেক্ষমান যাত্রীরা দুর্ভোগে পড়েন।এদিকে রেলওয়ে কোয়ার্টার, রেলওয়ে অফিস সহ সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্টেশনে অপেক্ষমান যাত্রী শাহিনা আক্তার জানান,শিশু বাচ্চা নিয়ে প্লার্টফর্মে বসে আছি ট্রেনের জন্য। প্রচন্ড গরম তার ওপর কারেন্ট নাই। খুব কষ্ট পাচ্ছি। 

রেলওয়ে সূত্রে জানা যায়,বিদ্যুৎ বিল বাকী থাকায় নেসকো কতৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তবে আমরা চেষ্টা করছি সংযোগ নেয়ার জন্য। 

লালমনিরহাট নেসকোর নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায় জানান, গ্রাহকের বিদ্যুৎ বিল পরপর ৩মাস বাকী থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এটা নেসকোর রুটিন ওয়ার্ক।লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের ৩মাস বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। যার পরিমান ৫৭লক্ষ টাকা।ফলে বিকালে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি আর অফিসিয়াল কার্যক্রমের কথা চিন্তা করে রেলওয়ে উর্ধতন কতৃপক্ষের স্বল্প সময়ের মধ্যে বিল পরিশোধের প্রতিশ্রুতিতে রাত সাড়ে ৮টায় পুনরায় সংযোগটি দেয়া হয়।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo