• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পঞ্চগড়ে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ভেঙ্গে গেলো বিএডিসির সীমানা প্রাচীর

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে রাখা ট্রেনের অতিরিক্ত একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৪ জুন) বিকেলে স্টেশনের ৭০৬ নাম্বার রেকের ওয়াশশিটে নেয়ার সময় এসি ৭১১৫ নাম্বারের সেই বগিটি দূর্ঘটনার কবলে পড়ে একই সময় সেই বগি রেক থেকে নেমে গেলে চারটি চাকা মাটিতে পড়ে গিয়ে পাশে থাকা বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএডিসি'র একটি সীমানা প্রাচীরের অংশ ভেঙ্গে গেছে।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গ্রেড ফোর নিরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭১১৫ নাম্বারের একটি ট্রেনের অতিরিক্ত খালি বগি ইলেক্ট্রিক পরীক্ষাসহ ওয়াশের জন্য ৭০৬ নাম্বার রেকে নেয়া হচ্ছিল। এসময় পেছনে বেক করতে গিয়ে বগির একটি অংশ রেক থেকে পড়ে যায়। তেমন কোন ক্ষয়-ক্ষতি না হলেও পাশে থাকা বিএডিসি'র সীমানা প্রাচীরের একটি অংশ কিছুটা থাক্কায় ভেঙ্গে যায়। এ ঘটার পরেও আমাদের স্টেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকল ট্রেন সঠিক সময় স্টেশন থেকে ছেড়ে যাবে। 

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo