• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। 

বিকেলে স্মৃতিসৌধ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাফির উদ্দিন আহমেদ। 

সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা-আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম হারুন-অর-রশিদ, সাফায়াত হোসেন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, সাংগঠনিক সম্পাদক এড. এমদাদুল হক, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমীন রাহুল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল ইসলাম, সদস্য জুবের আলম কবীর রুপক, কৃষক লীগের সভাপতি আব্দুল হান্নান, জেলা যুবলীগের সদস্য মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ প্রমূখ। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo