• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কুড়িগ্রামে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। রোববার (২৩ আগষ্ট) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আনন্দ শোভাযাত্রা, প্রবীণ নেতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 বিজয় মঞ্চ চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, পৌর মেয়র মামুন সরকার মিঠু, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা সঞ্চলনা করেন আওয়ামীলীগ নেতা প্রভাষক নিমাই কুমার সিংহ।

এ সময় প্রবীণ আওয়ামীলীগ নেতা সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদার, আবুল কাশেম (বিএসসি), এস.এম নুরুল ইসলাম, ডাঃ মুকুল রঞ্জন সরকার, নজির হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, বিমল কুমার সাহা, আবুল হোসেন মন্ডল, সাবেক এমপি কানাই লাল সরকারের সহধর্মীনি ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মায়া রানী সরকারকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। প্রবীণদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদার ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ প্রমুখ।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo