• সমগ্র বাংলা

ফরিদপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নানা আয়োজনে  পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। 

এ উপলক্ষে রোববার (২৩ শে জুন)   শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান , এক মিনিট নীরবতা পালন, মোনাজাত , স্বেচ্ছায়  রক্তদান, প্রদর্শনী ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ শহীদুল্লাহ। 

 অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের ‌ প্রচার সম্পাদক ‌ নিয়াজ জামান সজীব।  

এর আগে ‌ বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি  শামীম হক, সংরক্ষিত  মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।  এছাড়া ও ‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ  এ সময় উপস্থিত ছিলেন। 

পরে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।

এছাড়া এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণিল শোভাযাত্রা ‌,  ৭৫ পাউন্ডের  কেক কাটা,  দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এবং দেশাত্মবোধক গান ‌ পরিবেশনের আয়োজন করা হয়েছে। 

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo