ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধিঃ পাবনায় রেললাইন পারাপার হওয়ার সময় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোছা. ছকিনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জুন) সকাল ৯টার দিকে সদরের সাদুল্লাপুর ইউনিয়নের ঘরেরভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত বৃদ্ধা সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে বৃদ্ধা এই নারী খালিশপুর থেকে হেঁটে ঘরেরভিটা নামক স্থানে পৌঁছালে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারাযান। এ সময় স্থানীয়রা থানায় খবর দেয়। থানা পুলিশ রেলওয়ে পুলিশকে জানালে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসে।
ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারী রেললাইন ক্রস করার সময় ট্রেনে কাটা পড়েন। ঘটনাটি একটু আগে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে আমরা রওনা দিয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...
গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...
রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

মন্তব্য (০)