প্রতীকী ছবি
পঞ্চগড় প্রতিনিধি: দেবীগঞ্জে করতোয়া নদী থেকে হাত-পা বাঁধা ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়াল বাড়ি মহন্ত পাড়া গ্রামে করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, বিকেলের পর স্থানীয় লোকজন নদীর চরে ঘাস কাটতে গেলে পঁচা পঁচা দূগন্ধ পায়। এটা কিসের গন্ধ আশপাশে দেখতে দেখতে এক নারীর মরদেহ ভাসতে দেখে এর পর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি প্রায় ৪-৫ দিন আগের হবে। ওরনা দিয়ে তার হাত-পা বাঁধা ছিল। মৃত্যুর মূল কারণ ও কতদিন আগের তা জানতে ময়নাতদন্তে প্রেরণের প্রক্রিয়া চলছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নজরুল ইসলাম বলেন, মরদেহের পরিচয় শনাক্ত না হলেও বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। উদ্ধারের পর থেকে থানার নিখোঁজ রেকর্ডসহ আশপাশের থানার রেকর্ড চেক করা হয়েছে। সম্ভবত নদীর পানি বৃদ্ধির কারণে অন্য কোন এলাকা থেকে মরদেহটি ভেসে আসতে পারে।
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...
গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...
রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

মন্তব্য (০)