• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নড়াইলের যুদ্ধাপরাধ মামলায় আত্মগোপনে থাকা রুহুল গ্রেফতার

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের যুদ্ধাপরাধের মামলায় দীর্ঘ আট বছর আত্মগোপনের পর নড়াইলের মো. রুহুল কুদ্দুস খানকে (৭৩) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন) দুপুরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকায় পুলিশের এন্টিটেররিজম ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা  বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদরের পেরুলী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় এর মামলায় মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে তার অনুপস্থিতিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। ৮ বছর পলাতক থাকার পর এন্টিটেররিজম ইউনিটের (এটিইউ) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ জুন) দুপুর ৩টার দিকে যশোর সদরে বিশেষ অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহুল কুদ্দুস খানকে গ্রেফতার করে।

এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বলেন, ‘গ্রেফতার রুহুলকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ঢাকায় পাঠানো হবে।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo