• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসন ঈশ্বরগঞ্জের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান সুমন এমপি। 

এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবার ও একটি এতিমখানার মাঝে ৪৯ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লক্ষ ২৯ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবীলীগ ও যুব মহিলা লীগের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা হলরুমে মাহমুদ হাসান সুমন এমপির ঐচ্ছিক তহবিল হতে ২১ জনকে ১০ হাজার টাকা করে ২ লক্ষ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo