• সমগ্র বাংলা

দোহারে যুবকের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দায় গ্রামে বসতঘর থেকে রাসেল শেখ (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। নিহত রাসেল ঐ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ ই জুন) দিবাগত রাতে রাসেল ও তার বন্ধু রামিম একই ঘরে ঘুমানো ছিলো। পরদিন মঙ্গলবার সকালে তার পরিবারের সদস্যরা রাসেলের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বিকেল চারটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহত রাসেলের বন্ধু রামিম। তার বাড়ি উপজেলার ঝনকি এালাকায়।

এ বিষয়ে ফুলতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা প্রেরণ করেছি। এটি হত্যা কিনা তাময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। এদিকে রামিমকে ধরার চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo