প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শহরের মির্জাপুর মহল্লায় বাড়ীর শয়ন কক্ষ থেকে শান্তি রায় নামে একজন গৃহবধুর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। শান্তি রায় (৪৩) জেলা সদরের মির্জাপুর মহল্লা স্বপন রায়ের স্ত্রী।
কোতয়ালী থানার ইন্সপেক্টর বিশ্বনাথ দাস গুপ্ত জানান, খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুরের দিকে লাশ উদ্ধার করা হয়েছে। শয়ন কক্ষে গায়ে কম্বল মুড়ি দেওয়া অবস্হায় শোয়ানো ছিল তার দেহ।
ধারনা করা হচ্ছে গেল শনিবার রাতের কোন এক সময়ে মৃত্যুর শিকার হয়েছে সে। দুর্গন্ধ ছড়ানো লাশের শরির ফোলাসহ পচন ধরা অবস্হায় ছিল। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী স্বপন রায়কে আটক করা হয়েছে৷ ময়না তদন্ত লাশ আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরন করা হয়েছে।
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...
গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...
রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

মন্তব্য (০)