• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ফরিদপুরে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

ফরিদপুর  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আলিফ মোল্লা (৮) নামের ওই শিশু উপজেলার কামারহাটি গ্রামের জাহিদ মোল্লার ছেলে।  শুক্রবার (১৪ ই জুন)  দুপুরে সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের ফকিরের ভিটা সংলগ্ন এলাকা থেকে উক্ত লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বোয়ালমারী থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার ( ১৩ ই জুন) বিকেল পাঁচটার পর সে আলিফ মোল্লা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে কোথাও পায়নি।  আজ সাতৈর ফকিরের ভিটা সংলগ্ন একটি পুকুরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে উক্ত পরিবারকে খবর দেয়। 

পরবর্তীতে উক্ত পরিবারের লোকজন বোয়ালমারী থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত শিশুর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ ঘটনায় আলিফের চাচা শামিম মোল্যা বাদি হয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন। যার নম্বর ০৮, তারিখ: ১৪/০৬/২০২৪।

লাশ উদ্ধারের ঘটনাস্থল  অতিরিক্ত পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান ও বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম পরিদর্শন করছেন।

ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেল পাঁচটার দিকে শিশু আলিফ মোল্লার লাশ বোয়ালমারী থানা থেকে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারন জানা যাবে‌।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo