• সমগ্র বাংলা

টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নাগরপুরে অনূর্ধ্ব ১৬ বালকদের ক্রিকেট প্রতিযোগিতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নাগরপুর উপজেলায় অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব ১৬ বালকদের ক্রিকেট প্রতিযোগিতা। চার দলের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নাগরপুর ক্রিকেট একাডেমি।

নাগরপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছিলো নাগরপুর ক্রিকেট একাডেমি, টিম টাইগার্স ক্লাব, নাগরপুর সোনালী ক্লাব এবং নাগরপুর উপজেলা ক্রীড়া চক্র। শেষ পর্যন্ত ফাইনালে ওঠে নাগরপুর ক্রিকেট একাডেমি এবং টিম টাইগার্স ক্লাব। ফাইনালে নাগরপুর ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে সংগ্রহ করে ১২৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সাইম মিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৯৪ রানে গুটিয়ে যায় টিম টাইগার্স ক্লাব। ৪ উইকেট নেন নাগরপুর ক্রিকেট একাডেমির আজম।

ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার এবং নাগরপুর উপজেলার ক্রিকেট কোচ রাজিব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।  

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo