• সমগ্র বাংলা

উলিপুর শহরে সিসি ক্যামেরার উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সর্বস্তরের মানুষের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(১৪ জুন) বিকেলে পৌর শহরের গবার মোড়ে জেলা পুলিশের আয়োজন ও বণিক সমিতির সার্বিক সহযোগিতায় সিসি ক্যামেরার উদ্বোধন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(অপারেশন্স) পংকজ চন্দ্র রায়, পিপিএম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।

এ সময় উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজার সঞ্চালনায় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম পিপিএম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক স ম আল মামুন সবুজ, বণিক সমিতির সহ-সভাপতি ইকবাল হোসেন চাঁদ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম, বণিক সমিতির সাধারন সম্পাদক মঈনুল হোসেন মন্ডল দুলু, সহ-সভাপতি আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক পার্থ প্রতিম মজুমদার পাখি, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী আলম, বাণিজ্য সম্পাদক মনির হোসেন মনা মোল্লা, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার সহধর্মিণী কাবেরি প্রসাদ পান্ডে, প্রেসক্লাব উলিপুর'র আহবায়ক লক্ষণ সেনগুপ্ত প্রমুখ।

উল্লেখ্য, উলিপুর পৌর শহরের ৩২টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাক্রমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo