• সমগ্র বাংলা

রাণীনগরে কৃষি প্রণোদনা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ২০২৪-২৫ আমন মৌসুমে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার উপকরন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
আয়োজিত বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সাংসদ এ্যাড. ওমর ফারুক সুমন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, কৃষি কর্মকর্তা ফারজানা হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ সাংসদের সফরসঙ্গি প্রমুখ উপস্থিত ছিলেন। বিনামূল্যে আমন মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের ১হাজার ৭শত জন কৃষকের প্রতিজন ধান বীজ ৫কেজি, ডিএপি ও এমওপি সার ১০কেজি করে প্রণোদনা হিসেবে পাচ্ছেন। এছাড়া পেয়াজের চাষ বৃদ্ধির লক্ষ্যে গ্রীষ্মকালীন পেয়াজ (৩য় পর্যায়) ফসল চাষ করে উৎপাদন বৃদ্ধির প্রণোদনাও বিতরণ করা হয়।

আমন মৌসুমে জমি পতিত ফেলে না রেখে সেই জমিতে আমন ধান চাষ করে ধান উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করার জন্য মূলত কৃষি বিভাগের পক্ষ থেকে এমন উদ্যোগ সারা দেশেই বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা ফারজানা হক। মানবতার মা ও আধুনিক কৃষির রূপকার জননেত্রী শেখ হাসিনার এমন উপহার সঠিক ভাবে কাজে লাগিয়ে দেশে ধান ও চাল উৎপাদন বাড়িয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে উপজেলার প্রতিজন কৃষকদের প্রতি অনুরোধ জানান প্রধান অতিথি।

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo