ছবিঃ সিএনআই
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতুতে গত ১দিনে ২ কোটি ৮৮ লাখ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এতে যানবাহন পারাপার হয়েছে ৩০ হাজার ৮৬৪টি। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার (১১ জুন) রাত ১২টা থেকে বুধবার (১২ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩০ হাজার ৮৩৪টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা। এরমধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৫ হাজার ৭২০টি যানবাহন পারাপার হয়।
এ থেকে টোল আদায় হয় ১ কোটি ৪০ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা এবং সিরাজগঞ্জ সেতু পশ্চিম অংশে ১৫ হাজার ১১৪ টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৪৬ হাজার টাকা। তিনি আরও বলেন, যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন'সহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে। এবারও ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছি। এদিকে বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে কখনো যানজট, গাড়ির দীর্ঘ লাইন ও ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন ঢাকা ও উত্তরবঙ্গগামী চালক ও যাত্রীরা।
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...
গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...
রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

মন্তব্য (০)