• সমগ্র বাংলা

উলিপুরে জমি-জমা বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জমি-জমা বিরোধের জেরে মোক্তব আলী(৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মোক্তব আলী বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মাহমুদ ব্যাপারী পাড়া এলাকার মেছের আলীর পুত্র।

জানা গেছে, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মাহমুদ ব্যাপারী পাড়া এলাকার মোক্তব আলী ও খয়বার আলীর ছেলে রফিকুল ইসলামের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রোববার(৯ জুন) দুপুরে বিরোধপূর্ণ জমি নিজ বসতবাড়ির ভিতরের আঙ্গিনায় ঘর তুলতে যান মোক্তব আলী। খবর পেয়ে রফিকুল ইসলাম ও তার সংগীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোক্তব আলীকে  এলোপাথারি মারপিট করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোক্তব আলীর। মারপিটে মোক্তব আলীর পরিবারের দুই সদস্য গুরুত্বর অসুস্থ হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

  • company_logo