ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চোরাইকৃত গরু ও সেচ পাম্প উদ্ধারসহ পূর্বের ৭-৮ টি মাদক ও চুরি মামলার আসামী আন্ত:জেলা চোর চক্রের ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী খাটামারী জয়মনিরহাট এলাকার ভিকটিম খায়রুল ইসলাম এর বসতবাড়ি থেকে গত ৮ জুন রাতে একটি লাল রঙের গরুর বাছুর ও আরেক ভিকটিম মিজানুর রহমান এর বসতবাড়ি থেকে গত ৭ জুন রাতে একটি সেচ পাম্প চুরি হয়। পরে ভূরুঙ্গামারী থানায় ভিকটিমদ্বয়ের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ভূরুঙ্গামারী থানা পুলিশ গোপন অনুসন্ধান ও অভিযান পরিচালনা করে রোববার (৯ জুন) সন্ধ্যায় চোর চক্রের মূলহোতা ফরিদুল হক, রুবেল হোসেন ও জুয়েল মিয়া নামের তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় চোরাই গরুর বাছুর ও সেচ পাম্প উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আন্ত:জেলা চোরচক্রের ৩ সদস্য মধ্যে ফরিদুলের বিরুদ্ধে কুড়িগ্রাম, রংপুর ও জামালপুর জেলায় ৭ টি মাদক ও চুরি মামলা রয়েছে। রুবেলের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় ৮ টি মাদক ও চুরি মামলা রয়েছে। এছাড়াও জুয়েল এর বিরুদ্ধে কুড়িগ্রাম ও লালমনিরহাটের ৭ টি মাদক ও চুরি মামলা রয়েছে। চুরির ঘটনায় ভূরুঙ্গামারী থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুরি মামলা রুজু করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...
গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...
রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

মন্তব্য (০)