• সমগ্র বাংলা

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধিঃ  কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ ৯ জুন রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামে বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার ২০৬৫ (৮এস) নম্বরের কাছে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন বাকশিমুল ইউনিয়নের মীরপুর গ্রামের চারু মিয়ার (মৃত) ছেলে। বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম বলেন, নিহতের মরদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় রয়েছে। এই মুহূর্তে ভারতীয় বিএসএফের তত্ত্বাবধানে আছে।

কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবি (সেক্টর কমান্ডার) কর্নেল মোহম্মদ শরিফুল ইসলাম মিরাজ বলেন, ফোর্স নিয়ে ঘটনাস্থলে বিজিবি অবস্থান করছে। 

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo