• সমগ্র বাংলা

বগুড়ায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে মাদক, চাঁদাবাজি, অস্ত্রসহ ২২  মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার পোড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্রাজিল বগুড়া সদরের গোদারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে। 

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা। পুলিশ জানায়, ব্রাজিলের বিরুদ্ধে ২ টি অস্ত্র, বিস্ফোরক দ্রব্য আইনে ৫ টি, মাদক দ্রব্য আইনে ১ টি, সন্ত্রাস বিরোধী আইনে ২ টি, বিশেষ ক্ষমতা আইনে ৪ টি, চাঁদাবাজীর ৬টি এবং এসিড নিক্ষেপের ২টি মামলাসহ মোট ২২ টি মামলা  রয়েছে।

উল্লেখ্য, ব্রাজিল বগুড়া চারমাথা বন্দর শাখা যুবদলের সাবেক সভাপতি হলেও সম্প্রতি তাকে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল, সভা-সমাবেশে সক্রিয় দেখা যাচ্ছিলো। সর্বশেষ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিকের বিভিন্ন প্রচারণা মিছিলেও সম্মুখ সারিতে ছিলেন এই ব্রাজিল। সম্প্রতি সদরের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সেই ছবি বানিয়েছিলেন ফেসবুকের কভার ফটোও। 

তবে হঠাৎ কি কারনে তাকে হত্যা করা হলো বা হত্যার পেছনেই বা কারা আছেন জানা যায়নি সঠিক কোন কারণ। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুতই জট খুলবে ব্রাজিল হত্যাকান্ডের, আইনের আওতায় আনা হবে হত্যাকারীদের প্রত্যাশা জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্তদের। 

মন্তব্য (০)





image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

  • company_logo