• সমগ্র বাংলা

বগুড়ায় ভূমি সেবা সপ্তাহ শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্যতে বগুড়ায় শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ । শনিবার সকাল সাড়ে ১০ টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সেবা সপ্তাহের কার্যক্রম চলবে।

প্রধান অতিথি হিসেবে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। এসময় তিনি বলেন, এই সেবা সপ্তাহের উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা তৈরী করা । এই ভূমি সপ্তাহে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে। জেলা প্রশাসক চত্ত্বরে তিনটি স্টল থেকে জনগনকে সেবা দেয়া হবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি,এম ইমরুল কায়েস, বগুড়া সদর নির্বাহী অফিসার ফিরোজা পারভীন, জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি আব্দুল ওয়াজেদ এবং সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী প্রমুখ। 

মন্তব্য (০)





image

স্ত্রীসহ হাসিবের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবসহ ১...

১

নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...

image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

৩

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৪

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৫

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

  • company_logo