• সমগ্র বাংলা

নওগাঁয় গুণীজন সম্মাননা প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় মৌসুমী কৈশোর কর্মসূচি আয়োজিত গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে মৌসুমী ৩৯;র প্রধান কার্যালয়ে মৌসুমী ৩৯;র উপনির্বাহী
পরিচালক এরফান আলীর সভাপতিত্বে ও মৌসুমী কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম রবিন শীষ।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক। অনুষ্ঠানে জনবান্ধব কর্মকর্তা হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম রবিন শীষ, মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, শিক্ষা ও নৈতিকতায় নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোছা: রেশমা পারভীন, সামাজিক ক্ষেত্রে অবদান রাখায় তেতুলিয়া কলেজের অধ্যক্ষ মো: সিদ্দিকুর রহমান, ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা রাবেয়া খাতুন বেলি, কৈশোর কর্মসূচির বিভিন্ন প্রোগ্রামে সহযোগিতা করায় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেন, কৈশোর কর্মসূচির প্রতিবেদন প্রকাশে অবদান রাখায় সাংবাদিক মো: আব্দুর রউফ রিপন, কবিতা ও সমাজসেবায় অবদান রাখায় কবি রফিকুদ্দৌলা রাব্বি ও উপস্থাপনায় সাদিয়া রশ্নি সূচনাকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য (১)





image
image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

  • company_logo