ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মাদক, সন্ত্রাস, চুরি ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭ জুন) রাত সাড়ে ১০টায় উলিপুর থানার আয়োজনে পৌর শহরের আজমের মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. গোলাম মর্তুজা বলেন, মাদক ব্যবসায়ীরা যত বড় হউক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। সকলের সহযোগিতা নিয়ে এই উপজেলাকে মাদকমুক্ত করবো।
তিনি আরো বলেন, সন্ত্রাস, চুরি ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দ্রুত পুলিশী সেবা পেতে সংশ্লিষ্ট বিট অফিসার কিংবা ৯৯৯ এ ফোন করার আহবান জানান পুলিশের এই কর্মকর্তা।
নিউজ ডেস্কঃ স্ত্রীসহ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...
পঞ্চগড় প্রতিনিধি : আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...
পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

মন্তব্য (০)